শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে
শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে তোমার গফুর মহেষ এখন কোথায় কেমন আছে তুমি জানো না হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা শরৎ বাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি।। গেল বছর বন্যা হলো এ বছরে খরা খেতে ফসল ভাসিয়ে নিলো মাঠ শুকিয়ে মরা এক মুঠো ঘাস পায় না মহেষ দুঃখ ঘোচে না তুমি জানো না।। বর্গিরা আর দেয় না হানা নেই তো জমিদার তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার জেনেছো দেশ তো স্বাধীন আছে ওরা বেশ তোমার গফুর আমিনা আর তোমারই মহেষ এক মুঠো ভাত পায় না খেতে গফুর আমিনা তুমি জানো না।।