দিমির দিমির তানা না না

Cm
দিমির দিমির তানা না না
প্রেম মানে না কোন মানা
ও.. কালো কি রুপসী যা হোক আহারে
ঘুরেফিরে শুধু মনে হয় তারে
উচু কি নিচু তার জাত নেই তো জানা
ঘুম পেলে যেমন কেউ ভাঙ্গা খাট মানে না।।

আরো শোন প্রেমে অভিমান হলে
পিরিতি গভীর হয় সব লোক বলে
তৃষিত মন আকুল দরশন বীনা
পিয়াসী পাগল যেমন ধোবিঘাট মানেনা।।

যদি কখোনো বা মনে ভাব যাগে
একটু কাছে পেতে বড় ভালো লাগে
সুজন কি কুজন সে যে জনই হোক না
দারুন ক্ষুধা যেমন এটো ভাত মানেনা।।

“ভূপেন হাজারিকা”

Comments

Popular posts from this blog

আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা

মেঘ থম থম করে কেউ নেই নেই

শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে